০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুুলবাড়ীয়ায় ঈদের আগে ভাঙ্গা রাস্তা সংস্কারের দাবী

ফুলবাড়ীয়ায় রাস্তা সংস্কারের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

ত্রিশাল-ফুলবাড়ীয়া উপজেলা সংযোগ রাস্তার ফুলবাড়ীয়া অংশ খানাখন্দক ভরপুর গর্তগুলো ভরাট করে সংস্কারের আবেদন জানিয়েছেন ‘ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম’ নামের একটি সামাজিক সংগঠন।

সোমবার(২৬ মে)সকাল ১১টার দিকে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে আবেদন জমা দেন বিএনপি নেতা, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। এ সময় সংগঠনের সম্মানিত সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মীর আজাদ, বিএনপি নেতা আবু বকর ছিদ্দিক, সংগঠনের সাধারণ সম্পাদক কুদরত ই কামাল উজ্জল, কোষাধ্যক্ষ সেলিম সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম সরকার,সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আবেদন পত্রে বলা হয়, রাস্তাটি ফুলবাড়ীয়া উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। কারণ এখান দিয়ে সহজে রাজধানী ঢাকা শহরে চলে যাওয়া যায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা এ রাস্তা ব্যবহার করে। উপজেলার সংযোগ রাস্তা হওয়ার কারণে প্রতিদিন শত শত ছোট বড় গাড়ি যাতায়াত করে থাকে।

রাস্তাটি দীর্ঘদিন যাবত সংস্কার করা হয় না। ফলে রাস্তায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এবারের বর্ষা শুরু হওয়ার আগেই সম্প্রতি অল্প বৃষ্টিতেই রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

ফুলবাড়ীয়ার প্রধান বাজার, জেলা সদর সহ বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আযহার আগেই রাস্তাটি সংস্কার জরুরি হয়ে পড়ে। সেই দুর্ভোগ লাঘবে ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম রাস্তাটি সংস্কারের আবেদন নিয়ে প্রশাসনের দ্বারস্ত হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফুুলবাড়ীয়ায় ঈদের আগে ভাঙ্গা রাস্তা সংস্কারের দাবী

পোষ্টের সময় : ০৫:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫