জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ জন ব্যবসায়ীর প্রত্যেককে ৭ হাজার ৫ শ টাকার চেক প্রদান করেন।
চেক বিতরণকালে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, অনুপ কুমার সেন সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৩০ আগস্ট রাতে বকশীগঞ্জ পৌর শহরের বড় মসজিদের পেছনে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে করে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 
















