০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামালপুরের বকশীগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী জানকিপুর ঠাকুরপাড়া ঈদ মাঠ কমিটির উদ্যোগে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

উক্ত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।

নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সহসভাপতি ও ঈদ গাহ মাঠের সভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, ঈদ গাহ মাঠের সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ উদ্দিন, শিক্ষক আজাদ হোসেন প্রমুখ।

এসময় ঈদ গাহ মাঠ কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে স্থানীয়দের সাথে মতবিনিময় ও ঈদ গাহ মাঠের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। ঈদ গাহ মাঠ কমিটি জানায়, পরিবেশ রক্ষায় বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

এসময় বক্তারা প্রতিটি নাগরিককে কমপক্ষে ৫ টি করে গাছ লাগাতে অনুরোধ করেন। তাঁরা আরো বলেন, কার্বন নি:সরণের ফলে বৈশ্বিক তাপমাত্রা দিনদিন বেড়ে যাচ্ছে। এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে বেশি বেশি গাছ লাগানো। বর্তমান সরকার গাছ লাগানোকে প্রাধান্য দিচ্ছেন তাই আমাদেরও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণে জোর দিতে হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০ লাখ টাকা মুক্তিপণ দাবি: ফরিদপুরে নিখোঁজ যুবক মুক্তাগাছায় উদ্ধার

20 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পোষ্টের সময় : ১২:৫০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬