১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান।

রোববার দিবাগত ১২টার দিকে পৌর এলাকার দক্ষিণ বাজার বড় মসজিদ সংলগ্ন মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে যায় জমজম হোটেল ও রিপন মোদকের মুদি দোকানসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার দক্ষিণ বাজার বড় মসজিদ সংলগ্ন মার্কেটে হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে চারপাশের দোকানে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ফায়ার ফাইটারদের প্রাণপণ চেষ্টা এবং স্থানীয় শত শত মানুষের সম্মিলিত সহযোগিতায় দীর্ঘ ৩ ঘণ্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

মুক্তিযুদ্ধের প্রজন্মের ময়মনসিংহ উত্তর জেলা কমিটিতে হারুন-খায়রুল

জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ

31 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

পোষ্টের সময় : ১১:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬