০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘বরবাদ’ সম্প্রচারে বিঘ্ন ঘটায় ময়মনসিংহে সিনেমা হলে ভাঙচুর

  • RA
  • পোষ্টের সময় : ০৬:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ৫৭৪ ভিউ :

শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা চলাকালীন সম্প্রচারে সমস্যা দেখা দেওয়ায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি সিনেমা হলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন ক্ষুব্ধ দর্শকরা। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

স্থানীয় সূত্র মতে, ঈদ উপলক্ষে ঈশ্বরগঞ্জ পৌর বাজারের মাছ মহালে অবস্থিত সোনালী টকিজ সিনেমা হলে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার প্রদর্শনী চলছিল। সন্ধ্যা সাড়ে ৬টার শোতে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। তবে শো শুরু হওয়ার কিছুক্ষণ পর, অর্থাৎ সাড়ে ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যায়। হলের টেকনিশিয়ানরা প্রায় আধাঘণ্টা চেষ্টা করেও সমস্যা সমাধান করতে ব্যর্থ হন।

এতে দর্শকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং তারা হৈচৈ করতে শুরু করেন। রাত সাড়ে ৮টার দিকে তারা হলের ভেতরে থাকা চেয়ার, টেবিল ও বেঞ্চ ভাঙচুর করেন। এছাড়া সিনেমার পোস্টার ছিঁড়ে নিচের কক্ষে আগুন লাগিয়ে দেন। এ পরিস্থিতি রাত ৯টা পর্যন্ত চলতে থাকে। পরে স্থানীয় একদল যুবক এসে বিক্ষুব্ধদের ধাওয়া দিলে তারা হল ছেড়ে চলে যায়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘বরবাদ’ সম্প্রচারে বিঘ্ন ঘটায় ময়মনসিংহে সিনেমা হলে ভাঙচুর

পোষ্টের সময় : ০৬:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫