নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের জনতা বাজারের পাশে রামপুর গ্রামে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়ন মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার একটি পুলিশ দল এসআই আব্দুল আওয়ালের নেতৃত্বে রামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় এলাকাবাসীর সহায়তায় নয়ন মিয়াকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরের মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নয়ন মিয়া রামপুর গ্রামের মৃত আবুল কাশেম ও মোছা. কুলসুম আক্তারের ছেলে। স্থানীয়দের দাবি, নয়ন পেশায় একজন প্রাইভেটকার চালক এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই ও সেকেন্ড অফিসার মো. রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবাসহ নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেন্দুয়া প্রতিনিধি 


















