০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর ভাবনায় তরুণরা: তথ‍্য প্রতিমন্ত্রী 

তথ‍্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নেয়ার ভাবনায় রয়েছে তরুণরা। তাই তরুণদের সুস্বাস্থ্য ও কর্মসংস্থান তৈরিতে খেলাধুলাকে তিনি দিচ্ছেন বিশেষ প্রাধান্য।

শনিবার (২ মে) বিকাল ৫টার দিকে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম মাঠে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী স্পোর্টসে অংশগ্রহণকারী খেলোয়াদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আগামীর সম্ভাবনাময় ক্রীড়া সৈনিকদের খুঁজে বের করাই সরকারের প্রধান উদ্দেশ্য। যারা পরবর্তীতে ক্রীড়াঙ্গনে দেশের সম্মানকে তুলে ধরবে বহির্বিশ্বে।

অনুষ্ঠানে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ- ৪ সদর আসনের সংসদ সদস্য মো: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এতে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক একেএম মাহাবুবুল আলম, ক্রীড়া সংগঠক মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক আকন্দ লিটন প্রমূখ।

প্রসঙ্গত, নতুন কুড়ি স্পোর্টসের এই প্রতিযোগিতায় জেলার মোট ১২টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনের মোট ২৬টি দল ৮টি ইভেন্টে প্রায় দুই শতাধিক খেলোয়ার অংশগ্রহণ করবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর ভাবনায় তরুণরা: তথ‍্য প্রতিমন্ত্রী 

পোষ্টের সময় : ০৭:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬