বাংলাদেশি কারিগরি কর্মীদের জন্য ড্রোন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চীন। মঙ্গলবার (২৭ মে) ঢাকায় চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রশিক্ষণটি চীনের সাংহাই শহরে আগামী জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি পরিচালনা করবে চীনের ক্রোস্টারস ইনোভেশন কালচার অ্যান্ড ট্যুরিজম টেকনোলজি গ্রুপ, যা বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে আয়োজন করছে।
প্রশিক্ষণ কর্মসূচিটি দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ড্রোন তৈরির মৌলিক জ্ঞান ও প্রোগ্রামিং শেখানো হবে। দ্বিতীয় ধাপে থাকবে উন্নত প্রোগ্রামিং কোর্স, যা ক্রোস্টারসের নিজস্ব ড্রোন মডেলগুলোর ওপর ভিত্তি করে নেওয়া হবে। প্রশিক্ষণটি ইংরেজিতে পরিচালিত হবে এবং সময়কাল নির্ধারিত হবে অংশগ্রহণকারীদের দক্ষতার ভিত্তিতে।
আগ্রহীদের আগামী ১ জুনের মধ্যে dirfa@shilpakala.gov.bd ইমেইলে আবেদন করতে বলা হয়েছে।

























