০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন স্বর্ণা  

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পেয়েছিল দুর্দান্ত জয়। তবে এরপর হেরেছে টানা দুই ম্যাচ। এই দুই ম্যাচেই ব্যাটিংয়ে ধুঁকেছে দল। তবে আজ ঘুরে দাঁড়িয়েছে বাঘিনীরা। দক্ষিণ আফ্রিকাকে দিয়েছে ২৩৩ রানের লক্ষ্য। আর বড় সংগ্রহের পথে রেকর্ড গড়ে ফিফটি করেছেন স্বর্ণা আক্তার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ভেঙে না পড়লেও রান ওঠছিল ধীরে। শারমিন আক্তার সুপ্তার ৫০ রানের ইনিংসে সম্মানজনক সংগ্রহের দিকেই এগোচ্ছিল দল।

তবে পাঁচে নেমে খেলার গতিপথ বদলে দেন স্বর্ণা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেছেন এই ব্যাটার। প্রোটিয়া নারী বোলারদের পাত্তা না দিয়ে বাউন্ডারির দিকেই ঝুঁকেছেন তিনি।

শেষ পর্যন্ত তিনি ৩৫ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন রিতু মনি। খেলেছেন ৮ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস। এ দুজনের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।

এদিকে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে রেকর্ড গড়েছেন স্বর্ণা। ৩৪ বলে ৫০ ছুঁয়ে মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম ফিফটি নিজের করে নিয়েছেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জীবনে দুজন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী, আরেকজন আসিম মুনির: ভ্যান্স

পরীমনির ফুটবলপ্রেমে আর্জেন্টিনা আবহ

21 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন স্বর্ণা  

পোষ্টের সময় : ০৮:২০:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫