১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ–ভুটান স্বাস্থ্য ও ইন্টারনেট চুক্তি সই

বাংলাদেশ ও ভুটানের মধ্যে আজ শনিবার স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধি এবং ইন্টারনেট সংযোগ সম্প্রসারণের উদ্দেশ্যে দুইটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে। প্রথম সমঝোতা স্মারকটি স্বাস্থ্যকর্মী নিয়োগ বিষয়ক, যা স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং ভুটানের রয়্যাল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দ্বিতীয় সমঝোতা স্মারকটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও অন্যান্য টেলিযোগাযোগ সেবার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে। বাংলাদেশের পক্ষ থেকে এটি স্বাক্ষর করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে অনুষ্ঠানে উপস্থিত থেকে নথি বিনিময় প্রত্যক্ষ করেন।

সমঝোতা স্বাক্ষরের আগে প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হয়। ভুটানের প্রধানমন্ত্রী সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং বিমানবন্দরে অধ্যাপক ইউনূস তাকে স্বাগত জানান। সেখানে সংক্ষিপ্ত বৈঠকের পাশাপাশি শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

পরবর্তীতে প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন। দুপুরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইরানে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাংলাদেশ–ভুটান স্বাস্থ্য ও ইন্টারনেট চুক্তি সই

পোষ্টের সময় : ০৭:২০:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫