০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. বাহানুর রহমান

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (বিভিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদ এবং স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রির ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বাকৃবির ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম।

অধ্যাপক বাহানুর রহমান তার এই নতুন দায়িত্ব সম্পর্কে বলেন, আমার প্রধান লক্ষ্য থাকবে আধুনিক ও আন্তর্জাতিক মানের ভেটেরিনারি শিক্ষা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা। ভেটেরিনারি সার্জন ও গবেষকদের দক্ষতা বৃদ্ধি, প্রাণীর রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা এবং নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ খাতকে আরও গতিশীল করতে আমরা কাজ করে যাব। গ্রামীণ খামারিদের স্বার্থ রক্ষা ও নিরাপদ প্রাণিজ প্রোটিন উৎপাদনে উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষক, গবেষক, মাঠপর্যায়ের ভেটেরিনারিয়ান এবং খামারিদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেশের প্রাণিসম্পদ খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. বাহানুর রহমান

কেন্দুয়ায় ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি হিলালী

05 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. বাহানুর রহমান

পোষ্টের সময় : ০৪:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬