০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে অফিসার পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসার পরিষদের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আর্থসামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক এবং অফিসার পরিষদের প্রধান নির্বাচন কমিশনার কৃষিবিদ মো. ছরোয়ার হোসেন। হিসাব শাখার এডিশনাল ট্রেজারার সৈয়দ আমান-উদ-দৌলা খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা ও বিভাগের সব পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

দীর্ঘ দুই বছর পর আয়োজিত এ সাধারণ সভার শুরুতে সম্প্রতি নবনিযুক্ত কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে অফিসার পরিষদের আসন্ন সাধারণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে উপস্থিত কর্মকর্তাদের মতামত আহ্বান করা হয়।

এ সময় অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন-১), প্রধান প্রকৌশলী, প্রধান যন্ত্র প্রকৌশলী, অতিরিক্ত পরিচালক (সংস্থাপন-৪), প্রধান খামার তত্ত্বাবধায়কসহ বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তা দ্রুত নির্বাচন সম্পন্নের দাবি জানান এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন।

প্রধান নির্বাচন কমিশনার কৃষিবিদ মো. ছরোয়ার হোসেন তার বক্তব্যে আসন্ন সাধারণ নির্বাচন আয়োজনের প্রেক্ষাপট, এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জানান, প্রশাসনের অনুমোদন পাওয়া সাপেক্ষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের লক্ষ্যে বর্তমান নির্বাচন কমিশন কাজ করছে।

সভাপতির বক্তব্যে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে শহীদ ও আহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বাকৃবি অফিসার পরিষদের দীর্ঘ ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, সব কর্মকর্তাকে চাকরি বিধি মেনে দায়িত্ব পালন করতে হবে। কেউ যদি অফিসার পরিষদের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

রেজিস্ট্রার উপস্থিত কর্মকর্তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ কর্মকর্তাদের প্রতি সহানুভূতিশীল। তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কর্মকর্তাদের কল্যাণ তহবিল এবং অবসর-পরবর্তী বিভিন্ন ভাতা উত্তোলনের প্রক্রিয়া সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাট পৌরসভার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাকৃবিতে অফিসার পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০৭:৪৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬