০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবি রোভার স্কাউটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আগে নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা ও বাকৃবি রোভার স্কাউটের সভাপতি অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রোভার স্কাউটের সদস্যরা। এ সময় তাঁকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরবর্তীতে অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান প্রধান অতিথি হিসেবে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করেন। বাকৃবি রোভার স্কাউটের সম্পাদক কৃষিবিদ ড. মো. জহিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, সহযোগী এডভাইজার অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন) ড. মো. নাজমুল হক।

কর্মসূচির অংশ হিসেবে রোভার স্কাউটের সদস্যরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের রোভার স্কাউট শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রোভার স্কাউটের সাপ্তাহিক ডেন কার্যক্রমের অংশ হিসেবে প্রতি সোমবার নিয়মিতভাবে এ কর্মসূচি পরিচালনা করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়িতে শিশুসহ নিহত ৬

কেন্দুয়ায় মাংসের দোকানে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ, নমুনা সংগ্রহ

13 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাকৃবি রোভার স্কাউটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

পোষ্টের সময় : ১১:৩২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬