০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বালুঘাট দখল নিয়ে ছাত্রদল-এলাকাবাসির পাল্টাপাল্টি ধাওয়া, ১২ মোটরসাইকেলে আগুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের (বিআইডব্লিউ) বালু নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাত্রদল ও এলাকাবাসির মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরের অন্তত ১০ থেকে ১২ টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে এলাকাবাসি। একউ সাথে বেশ কয়েকটি দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার সরকারি কলেজ ঘাট বালু মহাল এলাকায় এই ঘটনা ঘটনা।

এবিষয়ে গফরগাঁও উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, গতকাল বুধবার উপজেলা ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেন তার দলবল নিয়ে সরকারি কলেজ এলাকায় বালুর ঘাট দখল করতে যায়। এসময় স্থানীয়রা বাধা দিলে মুক্তার তার দলবল নিয়ে ফিরে আসে। গতকালের ঘটনার জেরে মুক্তার হোসেন আজ বৃহস্পতিবার বিশাল মোটরসাইকেল বহর নিয়ে সরকারি কলেজ এলাকায় বালুর ঘাট দখল করতে যায়। এসময় মুক্তার এক নৌকার মাঝিকে পিটিয়ে আহত করে ও নৌকা পুড়িয়ে দেয়। স্থানীয়রা টের পেয়ে দেশিয় অস্ত্র, লাঠিসোঠা নিয়ে তাদের ধাওয়া করে। মুক্তার ও তার লোকজন পালিয়ে যাওয়ার সময় তাদের অন্তত ১০ থেকে ১২ টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এসময় বেশ কয়েকটি দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় মাঝি ছাড়া কেউ আহত হয়নি।

এবিষয়ে জেলা যুবদল নেতা আবদুল আজিজ সাদেক বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের (বিআইডব্লিউ) বালু নিয়ে এলাকাবাসির মাঝে ধাওয়া পাল্টাধাওয়া হয়েছে। তবে, কার সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তা স্বীকার করেননি তিনি।

এবিষয়ে জানতে গফরগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেনের নাম্বারে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ দেখায়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ে আনা হয়েছে। তবে, কে বা কারা বালু ঘাট দখল করতে এসেছিল। তা এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

গফরগাঁও উপজেলা নির্বাহি কর্মকর্তা ইউএনও এনএম আবদুল্লাহ-আল-মামুন বলেন, সরকারি কলেজ বালু ঘাটটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের (বিআইডব্লিউ) অধীনে। গতকাল ওই বালুর ঘাটে কি ঘটেছে, কেউ আমাকে জানায়নি। আজ দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে। তবে, কে বা কারা বালু ঘাট দখল করতে গিয়েছিল। তা আমার জানা নেই।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বালুঘাট দখল নিয়ে ছাত্রদল-এলাকাবাসির পাল্টাপাল্টি ধাওয়া, ১২ মোটরসাইকেলে আগুন

পোষ্টের সময় : ০৮:৩৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬