১১:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সরকার কোথাও বিরোধী দলের কণ্ঠ রোধ করেনি: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিরোধী দলীয় নেতার বক্তব্যের সমালোচনা করে বলেছেন, জনগণের কষ্টকে পুঁজি করে জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি না দিয়ে মানুষের কষ্ট লাঘবে সরকারের নেওয়া উদ্যোগে সহযোগিতা করুন ।

তিনি বলেন, “সংসদ কিংবা রাজপথ—বিএনপি সরকার কোথাও বিরোধী দলের কণ্ঠ রোধ করেনি। তারা সংসদে ও রাজপথে নির্বিঘ্নে, স্বাধীনভাবে সব বিষয়ে কথা বলছেন, কর্মসূচি পালন করেছেন।সরকার তাদের সহযোগিতা করছে। তাই ‘সংসদে জনগণের কষ্টের কথা বলতে না পেরে বাধ্য হয়ে রাজপথে নামতে হচ্ছে’—এমন বক্তব্য মূলত অজুহাত ছাড়া আর কিছু নয়।”

শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের শোভাযাত্রা শেষে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে একটি শোভাযাত্রা জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়। শোভাযাত্রাটি নগরীর বাতির কল, ডিসি অফিস ও জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজিন চৌধুরী লিলির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার উত্তরাধিকারসূত্রে পাওয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় দিনরাত কাজ করছে। সরকার হাত পা গুটিয়ে বসে নাই বা কোনো অজুহাত দেখিয়ে সরকার সমস্যা আড়াল করছে না। এমন পরিস্থিতিতে ছয় মাস বয়সী সরকারের বিরুদ্ধে কখনো ছয় দফা, কখনো এক দফার আন্দোলনের ঘোষণা দিয়ে বিরোধী দল দায়িত্বজ্ঞানহীন ও দুর্ভোগসৃষ্টিকারী রাজনীতির পরিচয় দিচ্ছে।”

তিনি বলেন, “বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য তারেক রহমান কিংবা বিএনপি সরকার কোনোভাবেই দায়ী নয়। বরং বিরোধী দলের নেতা নিজেই একাধিকবার এ সংকটকে আওয়ামী লীগের দীর্ঘদিনের ভুল নীতি ও দুর্নীতির ফসল উল্লেখ করেছেন। এর পরও সংকটের দায় বিএনপির ওপর চাপিয়ে রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা দুরভিসন্ধিমূলক,রাজনৈতিকভাবে অসঙ্গত ও দায়িত্বজ্ঞানহীন। ”

এমরান সালেহ প্রিন্স আরও বলেন, “জনগণের কষ্টকে রাজনৈতিক হাতিয়ার না বানিয়ে বিরোধী দলের উচিত জনগণের কষ্ট লাঘবে সরকারকে সহযোগিতা করা । সংকটকে কেন্দ্র করে বিভাজন ও উত্তেজনা সৃষ্টি না করে জাতীয় স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন, তিনি আরও বলেন, “ ডিসেম্বরকে কেন্দ্র করে নতুন করে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। ১৯৮৬,৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর রাখি বন্ধনের পূনরাবৃত্তি ২০২৬ এ ঘটছে কি না, জনমনে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, মহিলা দল নয়, দেশের নারী সমাজ বিএনপির বড় শক্তি। নারী বান্ধব দল হিসেবে বিএনপি যখনই সুযোগ এসেছে, তখনই বিএনপি নারী শিক্ষা, কর্মসংস্থান, অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে।

সমাবেশে অন্যান্যের মধ্যে উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসেনে আরা নীলু, সিনিয়র সহ সভাপতি রেহানা পারভীন ববি বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তির কমিটি: আহ্বায়ক সজিব, সদস্য সচিব উজ্জ্বল

বিসিএস ক্যাডারদের সংবর্ধনা দিল বাকৃবি ছাত্রদল

12 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিএনপি সরকার কোথাও বিরোধী দলের কণ্ঠ রোধ করেনি: প্রিন্স

পোষ্টের সময় : ০৮:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬