নেত্রকোনার মদনে আগাম বন্যায় বোরো ফসল রক্ষায় ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি নিজ অর্থায়নে বাধঁ সংস্কার করে এলাকায় প্রশংসা কুঁড়িয়েছেন। তার প্রশংসায় ভাসছে পুরো এলাকা।
জানা যায়, মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের সামনের তলার হাওরে ও বিয়াশি বাঘমারার সামনের স্লুইসগেটে, আনবালই, আশারখাল, গৈরার জাঙ্গালে বালই নদীর পানি প্রবেশ করতে শুরু করলে তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে ৫শতাধিক বস্তায় মাটি ভরাট করে বাধঁ সংস্কার করেন। এতে শতশত একর জমি অকাল বন্যার কবল হতে রক্ষা পেয়েছে।
ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি জানান, আমার ইউনিয়ন এমন দূযোর্গ শুরু হলে আমি বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং যেসব বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছিল সে সব বাঁধ প্রায় তিন লাখ টাকা ব্যয়ে আমার অর্থায়নে মেরামত করেছি। বাঁধ ভাঙ্গন ও মেরামত বিষয়ে আমাদের বর্তমান মাননীয় এমপি জনাব লুৎফুজ্জামান বাবর ভাই সার্বিক খোঁজ খবর রাখছেন। পরবর্তিতে কোন কোন স্থানে বাঁধ ও স্লুইসগেট গেট নির্মাণ করে ফসল রক্ষা করা যায় এ বিষয়ে তালিকা প্রস্তুত করার জন্য নির্দেশ দিয়েছেন।





















