ভারতের মিসাইল হামলার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে পাকিস্তানের ভেতরে ভারত মিসাইল হামলা চালায় বলে দাবি ইসলামাবাদের। এর জবাবে দুটি ভারতীয় রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছে পাকিস্তানি বিমানবাহিনী।
পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী জানায়, ভাওয়ালপুরের পূর্ব আহমেদপুর এলাকায় আকাশসীমা লঙ্ঘন করায় ভারতীয় বিমান দুটিকে ভূপাতিত করা হয়। ঘটনাস্থলে বিমানগুলোর ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে বলেন, ভারত ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এর যথাযথ জবাব দেওয়া হবে।























