০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহবায়কের কার্যালয়ে হামলা ভাংচুর-লুটপাট

ভালুকা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলমের ব্যাক্তিগত কার্যালয়ে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যা রাতে ওই অফিসে ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে।

উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহাম্মেদ জানান,শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদসহ নেতাকর্মীরা উপজেলার ১ নং উথুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রইছুদ্দিন মাস্টারের জানাজা নামাজ শেষে¡ মুর্শেদ আলমের অফিসে বসে নিজেদের মাঝে আলাপ আলোচনা করছিলাম। ওই সময় এমপির অনুসারী ৩০-৩৫ জনের একটি দল অফিসে ঢুকে অফিস বন্ধ করতে বলে। একপর্যায়ে তার অফিসের আসবাবপত্র ভাংচুর করে এবং কিছু চেয়ার লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় থানায় মামলা করার প্রস্তুনি নেয়া হচ্ছে।

উল্লেখ্য ময়মনসিংহ ১১ ভালুকা আসন থেকে আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলম স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি নির্বাচন করেছিলেন। নির্বাচনে ধানের শীষ প্রার্থী বিজয়ী হওয়ার পর থেকে মুর্শেদ গ্রুপের অনুসারীদের উপর এমপির অনুসারীরা হামলা মামলা চালিয়ে যাচ্ছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুর ইসলাম জানান,ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহবায়কের কার্যালয়ে হামলা ভাংচুর-লুটপাট

পোষ্টের সময় : ০৬:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬