০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় মেয়ের হাতে বাবা খুন, আটক তিন

ভালুকা প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় মেয়ের হাতে বাবা খুনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় পৌর এলাকার ৯নং ওয়ার্ড কাঁঠালী এলাকায় মেয়ের হাতে বাবা খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকায় তাদের আটক করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শফিকুল ইসলামের মেয়ে শরিফা (৩৫), তার ছেলে রুদ্র (১৫) ও স্বামী সোহেল (৪০) জোর পূর্বক গরু নিয়ে যাওয়ার সময় শফিকুল ইসলাম তাদের বাধা দেয়। তখন তারাসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি শফিকুল ইসলামকে লাঠি দিয়ে মাথা, কপাল, পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করে। আশপাশের লোকজন শফিকুল ইসলামকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টার সময় কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত শফিকুল ইসলাম পৌর এলাকার ৯নং ওয়ার্ড কাঁঠালী এলাকার শহীদ মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে। এ ঘটনায় উপজেলার মেজরভিটা এলাকা থেকে শফিকুল ইসলামের মেয়ে শরিফা (৩৫), মেয়ের জামাই সোহেল (৪০) ও নাতি রুদ্র (১৫) কে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন আহমেদ জানান, ঘটনার সাথে জড়িত মেয়ে শরিফা, তার ছেলে রুদ্র ও স্বামী সোহেলকে উপজেলার মেজরভিটা থেকে আটক করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় মেয়ের হাতে বাবা খুন, আটক তিন

পোষ্টের সময় : ০৪:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪