০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে চারা বিতরণ

  • ভালুকা অফিস
  • পোষ্টের সময় : ১১:০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ ভিউ :

ময়মনসিংহের ভালুকায় আলোর প্রদীপ মডেল স্কুলের উদ্যোগে এবং প্রকৃতি ও জীবন ক্লাব, ভালুকার সহযোগিতায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে শতাধিক বিভিন্ন জাতের ফলের চারা উপহার হিসেবে তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয়ের সামনের সড়কের পাশে বৃক্ষরোপণ করা হয়। এ সময় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব ভালুকার সভাপতি ও অ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ এ.আর.এম. শামছুর রহমান, প্রকৃতি ও জীবন ক্লাব ভালুকার সহ-সভাপতি আ.ফ.ম. আফজাল হাসান, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মো. মোকসেদুর রহমান মামুন, সদস্য মোহাম্মদ রাকেশ ও মো. আহসান ইউসুফসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোর প্রদীপ মডেল স্কুলের উপদেষ্টা মো. রফিকুল ইসলাম রিটন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগাতে হবে। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে পৈতৃক সম্পত্তির জেরে বোনকে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ

'বাংলাদেশ ও ব্রিকস: অনুপস্থিতির কূটনৈতিক হিসাব'

18 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে চারা বিতরণ

পোষ্টের সময় : ১১:০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬