০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় সেনাবাহিনীর অভিযানে ৭ মাদক কারবারি আটক

ভালুকায় আটক মাদক কারবারী। ছবি- ব্রহ্মপুত্রএক্সপ্রেস।

ভালুকা প্রতিনিধি :

ময়মনসিংহে ভালুকা আর্মি ক্যাম্পের রাতভর যৌথ অভিযানে সাত মাদক কারবারি আটক করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে ওই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভালুকা উপজেলা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. আনিছুর রহমান (৩৩), মোছা. রেহেনা (২২), হোসনে আরা (২২)। আটককৃতদের ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়। একই দিনে ত্রিশাল উপজেলায় অভিযান পরিচালনা করে মো. জহিরুল ইসলাম (৪৫), শফিকুল ইসলাম (২৮), মো. মফিজুল ইসলাম (৩৪), মো. আরিফ মিয়া (২০) নামের চার জনকে দেশীয় অস্ত্র এবং মাদকসহ আটক করে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়াও তাদের নামে ইতিপূর্বে থানায় মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী।

ভালুকা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. নোমান মুনসি জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় সেনাবাহিনীর অভিযানে ৭ মাদক কারবারি আটক

পোষ্টের সময় : ০৩:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪