০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনার মদনে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালীবিন্নী গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষে গুরুতর আহত আবু বক্কর, বিপুল, রকি খান, রহিছ উদ্দিন, কামাল তালুকদার, শামছুনা আক্তার, আতিকুর রহমান, নজরুল ও রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের পাশের উপজেলা তাড়াইল ও কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রমজানের ঈদে বাগ-বাটোয়ারায় গরু কেনাকে কেন্দ্র করে একই গ্রামের নজরুল ও জাহাঙ্গীরের পক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। ওই ঘটনার জের ধরেই রোববার দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের সূত্রপাত হয়।

মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানান, দুই পক্ষের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগেও তাদের মধ্যে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ক্যাঙ্গারুদের হারিয়ে ইতিহাস লিখলো টাইগাররা

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

পোষ্টের সময় : ০৭:২২:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬