নেত্রকোনার মদনে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৩০ মে ২০২৬) মদন উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি,পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
বক্তারা বলেন, জিয়াউর রহমান দেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জাতীয় ঐক্য সুদৃঢ়করণ এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও কর্মময় জীবন দেশের গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তারা উল্লেখ করেন।নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা সংগ্রামে অবদান এবং দেশের উন্নয়নে তাঁর বিভিন্ন কর্মকাণ্ড স্মরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার,পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির,উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আবু তাহের আজাদ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদল সভাপতি এস এইচ পিপুল,সাধারণ সম্পাদক শামীম হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
মদন (নেত্রকোনা) প্রতিনিধি 



















