১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরের আউশনারা ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান আজহারুল ইসলাম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে টাঙ্গাইলের মধুপুরের আউশনারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় টিকেট চান ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম আজাহার। তিনি দীর্ঘ যাবত দলের তৃর্নমূলের নেতাকর্মী সমর্থকদের সুসংগঠিত করে যাচ্ছে।স্থানীয় ভাবে তিনি একজন পরিচ্ছন্ন নেতা হিসেবে সকলের কাছে সুপরিচিত । বিগত সময় তিনি হামলা মামলার শিকার হয়েও দলের পক্ষে ছিলেন অটুট।

তিনি বৃহত্তর আউশনারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিভক্ত আউশনারা ইউনিয়ন বিএনপির পরপর দুই বারের পরীক্ষিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আজহারুল ইসলাম বিগত ২০১৭ সালে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় টিকেট পেয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। এবারও তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আউশনারা ইউনিয়নে বিএনপির দলীয় টিকেট পাবেন এমনটাই মনে করেন তিনি। তবে দল যাকে মনোনয়ন বা সমর্থন করবে তার হয়ে ভোটের মাঠে কাজ করার প্রত্যয়ব্যক্ত করে তিনি বলেন, দুঃসময়ে আওয়ামী লীগের প্রার্থীদের সাথে তিনি নির্বাচন করেছে। অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে, হামলা মামলা শিকার হয়েছে, এ জন্য দল তাকে সে মূল্যায়ন করবে বলে বিশ্বাস করেন তিনি।

তিনি বলেন, ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে তিনি সক্রিয় ভাবে বিএনপির রাজনীতির করে আসছে। উপজেলা বিএনপির পরামর্শ ও সহযোগিতায় তার ইউনিয়নের প্রত্যকটি ওয়ার্ড কমিটি সফল ভাবে করেছে। বিএনপির দলীয় কর্মসূচি সফল করতে মিছিল মিটিং এ সক্রিয় ভাবে তার ইউনিয়ন থেকে মিছিল মিটিং এ সক্রিয় ভাবে অংশ গ্রহন করে আসছে। গত জাতীয় সংসদ নির্বাচনে আউশনারা ইউনিয়নে ধানের শীষের আনুপাতিক ভোটের হার তার প্রমাণ।

দল তাকে সমর্থন বা মনোনয়ন দিলে, তিনি পিছিয়ে পড়া অবহেলিত ইউনিয়ন কে একটি আধুনিক ইউনিয়ন গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নিঃস্বার্থ ভাবে উন্নয়ন করে যাবেন। কৃষি অঞ্চল হিসেবে যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট, বাজারঘাট,স্যানিটেশনসহ বিভিন্ন দিকে স্থানীয় এমপি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন ও উপজেলার নেতাদের মাধ্যমে ইউনিয়নের উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা জানিয়েছে, ইউনিয়নের নাম আউশনারা হলেও আউশনারা মোটের বাজার থেকে দীর্ঘ দিনেও চেয়ারম্যান হতে পারেনি। এবার তারা ঐক্য হয়েছে তাদের আউশনারা মোটের বাজার থেকে চেয়ারম্যান নির্বাচিত করবে এমনটাই জানা গেছে।

আজহারুল ইসলাম এছাড়াও মোটের বাজারের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতির দুই নির্বাচিত বারের সভাপতি। মোটের বাজার ট্রাক ড্রাইভার্স শ্রমিক ইউনিয়নের চার বারের সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছে।অটো সিএনজি সমিতির আহবায়ক ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে থেকে এলাকায় মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আউশনারাবাসীর পাশে আছি থাকবো। জীবন যৌবনের উত্তাল সময় গুলো দলের পিছনে দিয়ে সাধারণ মানুষের সাথে গড়ে তোলেছেন শক্তভীত। জনগণের ভালোবাসাই তার চাওয়া পাওয়া। আলোকিত আধুনিক আউশনারা বির্নিমান করতে চায় তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শিশুদের খেলার বিরোধ থেকে সংঘর্ষ, কেন্দুয়ায় নিহত ১

ঈশ্বরগঞ্জে সংঘর্ষে তরুণ নিহত, মামলায় চেয়ারম্যানসহ আসামি ৩১ জন

04 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মধুপুরের আউশনারা ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান আজহারুল ইসলাম

পোষ্টের সময় : ০৩:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬