০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে পাকিস্তানে মিসাইল ছুড়ল ভারত

  • অনলাইন ডেস্ক
  • পোষ্টের সময় : ০৩:৪৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৫০১ ভিউ :

মধ্যরাতে পাকিস্তানের ৯টি জায়গায় মিসাইল ছুড়েছে ভারত। পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এ তথ্য জানান। এ হামলায় এক শিশু নিহত ও দুই নারী-পুরুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, পাকিস্তানের আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এরপর পাকিস্তানে মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। দেশটি জানিয়েছে তাদের সামরিক বাহিনী আজাদ কাম্মিরসহ পাকিস্তানের ৯টি জায়গায় মিসাইল ছুড়েছে।
ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে; পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

বিবৃতিতে তারা বলেছে, ‘‘কিছুক্ষণ আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে।

এ হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত হানা হয়নি দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তারা বলেছে, ‘এটি ছিল কেন্দ্রীভূত, পরিমাপিত’। এ ছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সে বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে।

জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় নিহত হওয়ার জবাবে পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী।
হামলার পর পর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে।
এতে লিখেছে, ‘ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। জয় হিন্দ।’

পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত তাদের কোটলি, ভাওয়ালপুর এবং মুজাফফরাবাদে মধ্যরাতে ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে খরস্রোতা পাহাড়ী নদী ভাঙ্গন রক্ষার দাবিতে মতবিনিময় সভা

সংবাদটা যেনো বস্তুনিষ্ট, সত্য ও নিরপেক্ষ হয়: ত্রাণ প্রতিমন্ত্রী 

28 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মধ্যরাতে পাকিস্তানে মিসাইল ছুড়ল ভারত

পোষ্টের সময় : ০৩:৪৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫