০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

  • RA
  • পোষ্টের সময় : ০১:০৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ৪৪৬ ভিউ :

ময়মনসিংহের ত্রিশালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বীর রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হনুফা আক্তার, যিনি গৌরীপুর উপজেলার টাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা রিপন মিয়ার স্ত্রী। অপর নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। আহতদের মধ্যে রয়েছেন রিপন মিয়াও।

আহত রিপন মিয়া জানান, তাঁরা গাজীপুরের মাওনায় কর্মরত। সেখান থেকে বাসে করে ত্রিশাল আসেন এবং এরপর সিএনজিতে করে গৌরীপুরে ছোট ভাইয়ের ছেলের বিয়েতে যাচ্ছিলেন। পথিমধ্যে বীর রামপুর এলাকায় একটি দ্রুতগামী বাস পেছন থেকে তাঁদের অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে তাঁর স্ত্রী হনুফা আক্তার ঘটনাস্থলেই প্রাণ হারান।

ত্রিশাল থানার ওসি মনসুর আহম্মেদ বলেন, দুর্ঘটনায় নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে, অপরজনের পরিচয় জানা যায়নি। আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কাজী নজরুলের সমাধি ফলকে লিখিত কাব্যাংশের অনুপ্রেরণা যে চিঠিতে

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

01 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহের ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

পোষ্টের সময় : ০১:০৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫