০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছার দাওগাঁও ইউপি চেয়ারম্যানসহ চার আ. লীগ নেতা কারাগারে

জামাল উদ্দিন বাদশা।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৮নং দাওগাঁও চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জামাল উদ্দিন বাদশাসহ ৪ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ময়মনসিংহ দায়রা ও জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আওয়ামী লীগ সরকার পতনের পর মুক্তাগাছা থানায় দায়ের হওয়া একটি মামলায় ৪ আওয়ামীলীগ নেতা আদালতে হাজির হয়ে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে সবাইকে জেল হাজতে প্রেরণের সিদ্ধান্ত দেয়।

জেল হাজতে প্রেরিত অন্য নেতারা হলেন, ওই ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আব্দুর রশীদ, ৭নং ঘোগা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন ও যুবলীগ নেতা নুরুল ইসলাম।

আদালত ও পরিবার সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশাসহ চার নেতাই রাজনৈতিক মামলার আসামি। মে মাসে তারা উচ্চ আদালত থেকে জামিন পান। বৃহস্পতিবার দুপুরে নিম্ন আদালতে (ময়মনসিংহ দায়রা ও জজ আদালত) আত্মসমর্পণ করেন। এ সময় বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
ছবির- ইউপি চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সংগীত উৎসবে মদ নিষিদ্ধ করল ফ্রান্স

অনৈতিকতার বিরুদ্ধে সামাজিক যুদ্ধ শুরুর আহবান প্রিন্সের

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছার দাওগাঁও ইউপি চেয়ারম্যানসহ চার আ. লীগ নেতা কারাগারে

পোষ্টের সময় : ০৩:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬