১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোতে ধর্মীয় উৎসবে গুলিবর্ষণ, নিহত অন্তত ১২ জন

মেক্সিকোর গুয়ানাহুয়াতো প্রদেশে ধর্মীয় উৎসব চলাকালে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১২ জন নিহত ও আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার ভোররাতে ইরাপুয়াতো শহরের সেন্ট জন দ্য ব্যাপটিস্ট উপলক্ষে আয়োজিত উৎসবে বন্দুকধারীরা এ হামলা চালায়।

স্থানীয় সময় অনুযায়ী, শতাধিক মানুষ যখন রাস্তায় আনন্দ-উৎসবে মেতে উঠেছিলেন, তখনই হঠাৎ করেই একদল অস্ত্রধারী হামলা চালিয়ে গুলি বর্ষণ শুরু করে। মুহূর্তেই উৎসবস্থল আতঙ্কে ভরে ওঠে এবং মানুষজন প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। এই মর্মান্তিক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইরাপুয়াতোর সরকারি কর্মকর্তা রোডলফো গোমেজ সেরভান্তেস জানিয়েছেন, শুরুতে নিহতের সংখ্যা ৯ জন ছিল, তবে পরবর্তীতে তা বেড়ে ১২ জনে দাঁড়ায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “এই হামলা অত্যন্ত বেদনাদায়ক। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।”

এর আগেও একই প্রদেশের সান বার্তোলো দে বেরিওস এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালিয়ে সাতজনকে হত্যা করা হয়েছিল।

উল্লেখ্য, গুয়ানাহুয়াতো মেক্সিকোর অন্যতম সহিংস এলাকা হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন মাদক চক্র ও অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলছে। চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এ প্রদেশে ১ হাজার ৪৩৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা দেশটির অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ভিক্ষুক ফিরোজার স্বপ্নপূরণ, নতুন ঘর দিলেন তথ‍্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৭

01 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মেক্সিকোতে ধর্মীয় উৎসবে গুলিবর্ষণ, নিহত অন্তত ১২ জন

পোষ্টের সময় : ১০:২৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫