১১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া

  • সেলিম আকন্দ
  • পোষ্টের সময় : ১০:২৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৪১ ভিউ :

ময়মনসিংহ অঞ্চলে কল্পিত শক্তিশালী ভূমিকম্পের পর জরুরি যোগাযোগ ব্যবস্থা সচল রাখার লক্ষ্যে বিকল্প ও টেকসই জরুরি যোগাযোগ ব্যবস্থার এক্সারসাইজ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এআরএবি) কারিগরি সহযোগিতায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগ ও দি লাইফ সেভিং ফোর্সের বাস্তবায়নে এ মহড়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. জানে আলম। মহড়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জেলা কমান্ডার পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি, পিএফএম।

মহড়া বাস্তবায়নে নেতৃত্ব দেন উপসহকারী পরিচালক মো. মোফাজ্জল হোসেন, পিএফএম, ফোরম্যান মো. সিরাজুল ইসলাম, সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ ছানোয়ার হোসেন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. কবিরুল আলম ও মো. আব্দুল মালেক, স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন ও মো. হাবিজুর রহমান এবং সহকারী যোগাযোগ প্রকৌশলী মো. মিজান।

মহড়ায় শক্তিশালী ভূমিকম্পের মতো দুর্যোগ পরিস্থিতিতে প্রচলিত যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলে বিকল্প যোগাযোগব্যবস্থা ব্যবহার করে জরুরি সেবা ও উদ্ধার কার্যক্রমের মধ্যে সমন্বয় কীভাবে বজায় রাখা যায়, তা প্রদর্শন করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

তারেক রহমানের আমলে সবার জন্য উন্নয়ন হবে: প্রিন্স

ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

22 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া

পোষ্টের সময় : ১০:২৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬