১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই ঈশ্বরগঞ্জের শাহ আলম

ময়মনসিংহ রেঞ্জে আগস্ট মাসের সার্বিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন ঈশ্বরগঞ্জ থানার এএসআই (নিঃ) মো. শাহ আলম। সোমবার (২১ সেপ্টেম্বর) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়।

এ উপলক্ষে এএসআই শাহ আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা।

সোমবার সকাল সাড়ে ১০টায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। সভায় আগস্ট মাসের সার্বিক কর্মমূল্যায়ন ও বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন শাহ আলম।

সভায় রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, বিচারাধীন ও মূলতবি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।

রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আগস্ট মাসের বিভিন্ন কার্যক্রম ও পরিসংখ্যানের ভিত্তিতে সার্বিক কর্মমূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।

শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় অনুভূতি জানতে চাইলে শাহ আলম বলেন, এ স্বীকৃতি দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে। পুলিশের একজন সদস্য হিসেবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চান তিনি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, শাহ আলমের এ অর্জন ঈশ্বরগঞ্জ থানার জন্য গর্বের বিষয়। তাঁর কর্মদক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা অন্য সদস্যদেরও অনুপ্রাণিত করবে।

সভায় ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রেঞ্জাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কারণ আজ অপ্রতিম। আগামীকাল কে?

সরিষাবাড়ীতে হাতিকে ভয়ের 'অস্ত্র' বানিয়ে চলছে চাঁদাবাজি

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই ঈশ্বরগঞ্জের শাহ আলম

পোষ্টের সময় : ১০:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬