১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা হামলা চালাবে ইরান

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানকে লক্ষ্য করে হামলা চালালে, তার শক্ত জবাব দেওয়া হবে। তিনি বলেন, শত্রুপক্ষের স্বার্থ, ঘাঁটি ও বাহিনী যেকোনো সময় ও স্থানে ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রতিরক্ষামন্ত্রী রবিবার এই কঠোর বার্তা দেন। তিনি জানান, ইরান নিজেই কাউকে আক্রমণ করতে চায় না এবং প্রতিবেশী দেশগুলোর প্রতি বৈরিতা পোষণ করে না। তবে আক্রমণ হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পাল্টা প্রতিশোধের হুমকি দেন।

নাসিরজাদেহ আরও বলেন, হুথিরা স্বাধীনভাবে কাজ করে এবং তাদের কর্মকাণ্ড ইরানের নির্দেশে পরিচালিত নয়। তিনি সতর্ক করেন, ইরানের বিরুদ্ধে হামলা হলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু হবে।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইরানে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা হামলা চালাবে ইরান

পোষ্টের সময় : ১২:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫