১২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। ইতোমধ্যে কয়েকশ ঘরবাড়ি পুড়ে গেছে।  মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কুতুপালং ১ নম্বর ওয়েস্ট ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।

জানা যায়, আগুন দ্রুত এক ক্যাম্প থেকে পার্শ্ববর্তী আরেক ক্যাম্পে ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। চেষ্টা চলছে, আশা করছি দ্রুতই নিয়ন্ত্রণে আনার সম্ভব হবে।’

জানা গেছে, ফায়ার সার্ভিস ছাড়াও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), থানা পুলিশ ও স্বেচ্ছাসেবক কর্মীরা।

স্থানীয় রোহিঙ্গারা জানান, দুপুরে উখিয়ার লম্বাশিয়া-১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসতঘরে হঠাৎ আগুন লেগে যায়। এরপর আগুন ক্যাম্পটির আশপাশের বসতঘরসহ অন্যান্য স্থাপনায় দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুনে ৪০০-৫০০ ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’-এর চেয়ারম্যান ডা. মোহাম্মদ জোবায়ের। তিনি বলেন, ‘আগুনে পুড়ে এক শিশু মারা গেছে। আরও চার জন আহত হয়েছেন। এখনও পুরোপুরি আগুন নেভানো যায়নি।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ‘কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসে আগুন নেভাতে কাজ করছে। কিন্তু বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। তবে কীভাবে আগুন ধরেছে, সেটি এখনও জানা যায়নি। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেছে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইতিহাস গড়া কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, বিদায় উরুগুয়ের

বাকৃবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি আঞ্জুম

26 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

পোষ্টের সময় : ০৩:৪৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪