০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যক্তিগত পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার নড়াইল ইউনিয়নের গোপিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাহাদুর নামে এক ব্যক্তি হালুয়াঘাট থানায় সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায় , গত বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাহাদুরের বসতবাড়ির উত্তর-পূর্ব পাশে থাকা পুকুরে কয়েকজন ব্যক্তি বিষ প্রয়োগ করেন। এ সময় তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখতে পান এবং ডাক-চিৎকার করলে উমর ফারুক গং দ্রুত সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাহাদুর দাবি, বিষ প্রয়োগের ফলে তাঁর পুকুরের আনুমানিক পাঁচ লাখ টাকা মূল্যের মাছ মারা যায়।

তিনি আরও বলে, পুকুরের মাছ বিক্রির টাকা পাওনা নিয়ে মোঃ ছাবেদ আলীর সঙ্গে অভিযুক্ত মোঃ উমর ফারুকের বিরোধ চলছিল।

এরই ধারাবাহিকতায় গত ২৫ আগস্ট গোপিনগর এলাকায় একটি মুদি দোকানের পাশে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এরপর অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ক্ষতি করার পরিকল্পনা করে বলে অভিযোগকারীর দাবি।

এ বিষয়ে উমর ফারুকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ডেঙ্গু আক্রান্ত এমপি মাজেদ, সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৮৭

10 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

পোষ্টের সময় : ০৫:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬