১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনের পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা

লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। ২৭ এপ্রিল (রোববার) জিওটিভি নিউজের প্রতিবেদনে জানা যায়, ভারতীয় বিক্ষোভকারীরা দূতাবাসের জানালার কাঁচ ভাঙার পাশাপাশি ভবনের সাদা দেয়াল এবং ফলকে গেরুয়া রঙ ছিটিয়ে দেয়। এ হামলার ফলে আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি হাইকমিশনের কর্মকর্তারা।

এর একদিন আগে, ২৬ এপ্রিল, দূতাবাসের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভে অংশ নেয়। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

এদিকে, পাকিস্তানি সমর্থকদের পাল্টা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতার নিন্দা জানানো হয়।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যার পরিপ্রেক্ষিতে দুই দেশ একে অপরের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে, পাকিস্তানি হাইকমিশনে হামলার ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

লন্ডনের পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা

পোষ্টের সময় : ০২:৪২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫