১০:২৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ: কারফিউ জারি, সেনা মোতায়েন

ক্যালিফোর্নিয়ায় অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে টানা বিক্ষোভের প্রেক্ষিতে শহরের ডাউনটাউন এলাকায় রাত্রীকালীন কারফিউ জারি করেছেন মেয়র কারেন ব্যাস। কারফিউ রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে এবং প্রায় এক বর্গমাইল এলাকায় প্রযোজ্য হবে। মেয়রের আশঙ্কা, এই কারফিউ কয়েকদিন চলতে পারে।

লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল জানান, শহরে টানা উত্তেজনা ও সহিংস আচরণের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে শহরে মোতায়েন করা হয়েছে মেরিন সেনা এবং ৪,০০০ ন্যাশনাল গার্ড সদস্য।

ফোর্ট ব্র্যাগে সেনাবাহিনীর ২৫০ বছর পূর্তি উপলক্ষে এক ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ‘পেশাদার উসকানিদাতা’ ও ‘জন্তু’ বলে আখ্যা দেন। তিনি বলেন, “আমরা কোনো শহরকে বিদেশি শত্রুর হাতে তুলে দেব না।”

ট্রাম্পের এই বক্তব্য সেনাবাহিনীর রাজনৈতিক নিরপেক্ষতার নীতির বিরুদ্ধে গেছে বলে সমালোচনার সৃষ্টি হয়েছে। সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা আদালতে আপত্তি জানিয়েছেন। বৃহস্পতিবার এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার দিনভর বিক্ষোভে লস অ্যাঞ্জেলেসে ১০০-র বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। ডাউনটাউনে ন্যাশনাল গার্ড ও পুলিশের উপস্থিতি ছিল দৃশ্যমান। পুলিশ জানায়, কর্মকর্তাদের লক্ষ্য করে বস্তু নিক্ষেপের পর ‘অবৈধ সমাবেশ’ ঘোষণা করা হয়।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বলেন, “আমরা মনে করছি, আমাদের শহরকে ফেডারেল সরকারের একটি পরীক্ষার অংশে পরিণত করা হয়েছে— দেখা হচ্ছে, কোনো শহরের ওপর কেন্দ্র কতটা নিয়ন্ত্রণ নিতে পারে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রী মধুপুরের আনারস চাষীদের ব্যাপারে আন্তরিক: চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই: প্রিন্স

02 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ: কারফিউ জারি, সেনা মোতায়েন

পোষ্টের সময় : ১০:৫৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫