১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

শেরপুরে টানা বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার তিনটি নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যা ও প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ৯টার তথ্য অনুযায়ী, চেল্লাখালি নদীর পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে সোমেশ্বরী ও মহারশি নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করেছে।

এদিকে পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পেয়ে ঝিনাইগাতী সদর বাজারে প্রবেশ করেছে। স্থানীয়দের মতে, পানি আরও বাড়ছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢলের প্রভাব বেড়েছে। এর আগে নালিতাবাড়ী উপজেলার বর্ডার রোডসহ একাধিক সড়ক পানিতে তলিয়ে যায়।

গত ২৪ ঘণ্টায় নাকুগাঁও পয়েন্টে ১৮০ মিলিমিটার, নালিতাবাড়ীতে ৩৫ মিলিমিটার এবং শেরপুরে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শেরপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো বাঁধ ভাঙার তথ্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে প্রাণী চিকিৎসক ও গবেষকদের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন শনিবার

গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেরপুরে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

পোষ্টের সময় : ০২:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬