১১:১২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রোতা-চাহিদা পূরণে ময়মনসিংহ বেতার উজ্জ্বল দৃষ্টান্ত : তথ্য সচিব মাহবুবা ফারজানা

শ্রোতাদের চাহিদা পূরণে সময়োপযোগী নিত্য-নতুন অনুষ্ঠান প্রচারে বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্র অন্যান্যদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

রবিবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের চাষী ভবনে বাংলাদেশ বেতার ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ১ম শ্রোতা আনন্দমেলা ২০২৫ এ অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যকালে তথ্যসচিব এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল শিল্প-সাহিত্যের উর্বরভূমি। অল্প কয়েক বছরেই বাংলাদেশ বেতার ময়মনসিংহ এ অঞ্চলের শিল্প-সংস্কৃতিমনা শ্রোতাদের মন জয় করতে পেরেছে, যা সত্যিই প্রশংসার দাবিদার।’

ময়মনসিংহ অঞ্চলের একমাত্র পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে বাংলাদেশ বেতার ময়মনসিংহকে শ্রোতাদের সামনে তুলে ধরে তথ্যসচিব বলেন, ‘শ্রোতারাই বেতারের প্রাণ। তাদের চাহিদাকে মাথায় রেখেই তথ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বেতারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

প্রযুক্তির উৎকর্ষতার কথা মাথায় রেখে কীভাবে বেতার মারফত আরও বেশি জনহিতকর তথ্য সাধারণের মাঝে পৌঁছানো যায়- সে বিষয়ের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘প্রযুক্তি আজ হাতের মুঠোয়। স্মার্টফোনে বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে এখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বেতার শ্রবণ করা যায়। এমনকি ফেসবুকে সরাসরি বেতারের বিভিন্ন অনুষ্ঠান শ্রবণ করার পাশাপাশি দেখাও যায়।’

ময়মনসিংহ বেতারের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করে এসময় তিনি “হ্যালো মাইমেনসিং” অনুষ্ঠানের মতো জনপ্রিয় আরও কিছু অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের উপর গুরুত্বারোপ করেন।

শ্রোতা সম্মেলনে ময়মনসিংহ বিভাগের ৪টি জেলা – ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা ও জামালপুরের শ্রোতাবৃন্দ ছাড়াও কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, সিলেট, চট্টগ্রাম অঞ্চলের প্রায় দুই শতাধিক শ্রোতা অংশগ্রহণ করেন। শ্রোতা সম্মেলন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বেতার কেন্দ্রের পরিচালক মোঃ আল আমিন খান। এসময় বেতারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কাজী নজরুলের সমাধি ফলকে লিখিত কাব্যাংশের অনুপ্রেরণা যে চিঠিতে

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

01 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শ্রোতা-চাহিদা পূরণে ময়মনসিংহ বেতার উজ্জ্বল দৃষ্টান্ত : তথ্য সচিব মাহবুবা ফারজানা

পোষ্টের সময় : ১২:০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫