০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

  • অনলাইন ডেস্ক
  • পোষ্টের সময় : ০৪:০৩:২২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৪৭১ ভিউ :

দেশের ১৪ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও সংস্থাটি জানিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে ৫৭ মিলিমিটার।

এ ছাড়া কক্সবাজার, চট্টগ্রাম, বগুড়া ও পটুয়াখালীতে এ সময় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

বাকৃবিতে প্রাণী চিকিৎসক ও গবেষকদের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন শনিবার

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

পোষ্টের সময় : ০৪:০৩:২২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫