১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসের উপকূলে ৭২ বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে পৃথক অভিযানে ৭২ বাংলাদেশিসহ ২০২ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। লিবিয়া উপকূল থেকে নৌকায় করে ইউরোপে যাওয়ার পথে তাদের উদ্ধার করা হয়।

গ্রিক সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়ার বরাতে মিডল ইস্ট মনিটর জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের আইয়েরাপেত্রা এলাকায় ৪০ অভিবাসী বহনকারী একটি নৌকার সন্ধান পায় ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান। পরে গ্রিক কোস্ট গার্ড ও একটি মাছ ধরার নৌকা গিয়ে তাদের উদ্ধার করে।

এর কয়েক ঘণ্টা আগে দুটি নৌকা থেকে আরও ১১২ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে একটি নৌকায় ছিলেন ৫৬ জন। তাদের ৩১ জন সুদানের ও ২৫ জন বাংলাদেশের নাগরিক। অন্য নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি ও ৯ জন মিসরের নাগরিক।

পরে আরও ৪০ জনকে উদ্ধার করা হলে ৪৮ ঘণ্টারও কম সময়ে উদ্ধার হওয়া অভিবাসীর সংখ্যা দাঁড়ায় ২০২ জনে।

উদ্ধার হওয়া অভিবাসীদের হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসনকেন্দ্রে রাখা হয়েছে। ক্রিটে সাম্প্রতিক সময়ে অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ায় তাদের সাময়িক আশ্রয় ও ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের ওপর চাপ বাড়ছে।

লিবিয়া থেকে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে ক্রিট বর্তমানে গুরুত্বপূর্ণ একটি রুট হয়ে উঠেছে। ফলে দ্বীপটির উপকূলে নিয়মিত উদ্ধার অভিযান চালাচ্ছে গ্রিক কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

বাকৃবিতে প্রাণী চিকিৎসক ও গবেষকদের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন শনিবার

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গ্রিসের উপকূলে ৭২ বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

পোষ্টের সময় : ০৯:৪৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬