১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪০ কোটি ডলার ব্যয়ে ‘হোয়াইট হাউস বলরুম’ নির্মাণের উদ্যোগ আটকে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত।

শুক্রবার (৭ আগস্ট) ইউএস কোর্ট অব অ্যাপিলস ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিট এ সংক্রান্ত একটি পিটিশনের রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেন, প্রেসিডেন্টরা হোয়াইট হাউসে সাময়িক সময়ের জন্য দায়িত্ব পালন করেন, ভবনটির মালিক নন। হোয়াইট হাউসে বড় ধরনের কোনো স্থাপনা নির্মাণ করা হবে কি না, সে সিদ্ধান্ত কংগ্রেসের নেওয়ার বিষয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত বছর হোয়াইট হাউসের পূর্বাংশের ইস্ট উইং ভেঙে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের বিশাল বলরুম নির্মাণের কাজ শুরু হয়। তবে প্রকল্পটি শুরুর আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি।

ট্রাম্প প্রশাসনের এই প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করে ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন নামের একটি সংস্থা আদালতে পিটিশন করে। তিন বিচারপতির বেঞ্চের দুজন বিচারপতি প্রকল্পের বিরুদ্ধে রায় দেন।

তবে আপিল আদালতের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে ট্রাম্প প্রশাসনের। এ জন্য তাদের হাতে সময় রয়েছে ১৪ দিন। নির্ধারিত সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে আবেদন না করলে আপিল আদালতের রায়ই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশনের প্রেসিডেন্ট ব্রেন্ট লেগস। তিনি বলেন, হোয়াইট হাউসসহ যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থাপনাগুলোর বিষয়ে মতামত দেওয়ার অধিকার দেশটির নাগরিকদের রয়েছে। আদালতের এই রায় সেই অধিকারকে স্বীকৃতি দিয়েছে।

অন্যদিকে রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানিয়েছেন, আপিল আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প রায়টিকে ‘অন্যায্য’, ‘ভয়ঙ্কর’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন।

ট্রাম্পের দাবি, প্রস্তাবিত বলরুমটি শুধু অনুষ্ঠান আয়োজনের জন্য নয়, বরং এতে বোমা আশ্রয়কেন্দ্র, চিকিৎসা সুবিধা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা থেকে সুরক্ষার ব্যবস্থা থাকবে। আদালতের রায়ের কারণে হোয়াইট হাউসের কর্মী ও দর্শনার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, তারা সুপ্রিম কোর্টে আপিল করবেন এবং আশা করছেন, সর্বোচ্চ আদালত আপিল আদালতের রায় বাতিল করবেন।

সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

বাকৃবিতে প্রাণী চিকিৎসক ও গবেষকদের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন শনিবার

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

পোষ্টের সময় : ০৯:৫৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬