০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সব দলের কাছ থেকে দলিলে সই নিলে সুষ্ঠু নির্বাচন সহজ হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন নিজ নিজ দলের আচরণবিধি লঙ্ঘনের দায় ওই দলকেই নিতে হবে। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে প্রত্যেকটা দলের কাছ থেকে দলিলে সই নিতে পারে ঐক্যমত কমিশন। তাহলে সুষ্ঠু নির্বাচন করা অনেকটা সহজ হবে।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫। আর নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৯৯৪ জন । ভোটার বৃদ্ধির হার ১.৫৪ শতাংশ।

আলোচনা সভা শেষে সিইসি বলেন, ভোটসন্ত্রাস করে আপাত জেতা যায়। কিন্তু শেষ পর্যন্ত দল ও দেশের জন্য তা ভালো হয় না। কেউ এ ধরনের কাজ করবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ক্ষেত্রে বিভিন্নদলের বিপরীতমুখী বক্তব্যে কমিশন চিন্তিত নয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার ।

এসময় এবার ভোটারদের ভোটে ফেরার আগ্রহ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী ৩০ জুনের মধ্যে আবারও নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। এরপরেও ভোটার নিবন্ধিত হবে বলে জানান তিনি।

নির্বাচনের মতো কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কমিশন; এমনটা উল্লেখ করে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সুষ্ঠু নির্বাচন ইসির একার পক্ষে সম্ভব নয়, সকলের সহযোগিতা কাম্য।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মুক্তাগাছায় পিসিসির সমন্বিত শিক্ষা বিষয়ক সংযোগ সভা

বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে বাকৃবিতে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সব দলের কাছ থেকে দলিলে সই নিলে সুষ্ঠু নির্বাচন সহজ হবে: সিইসি

পোষ্টের সময় : ০৪:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫