১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে দুদকের সততা স্টোর উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে দুদকের সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম মানিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অর্থায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ সততা স্টোর উদ্বোধন করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

জানা যায়, বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের সততা চর্চা করার জন্য সততা স্টোর বাস্তবায়ন করছে দুদক। যেখানে দোকানদার ছাড়া দোকানের মালামাল টাকা দিয়ে কিনতে পারবে। এছাড়াও এখান থেকে সকল শিক্ষার্থী সততা চর্চা করা ও সৎভাবে জীবন পরিচালনার একটি শিক্ষা গ্রহন করে নিজে ভালো থাকবে এবং অন্যকে ভালো রাখবে।

বনগ্রাম মানিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চামেলি ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আনু মিঞা, সহ-সভাপতি আবুল হোসেন সরকার, সাধারণ সম্পাদক আইরিন লাকী, সদস্য বাদশা ভূঁইয়া, শামীমা আক্তারসহ বিদ্যালয়, বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন। সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জের কাছিমপুর স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

01 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সরিষাবাড়ীতে দুদকের সততা স্টোর উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ

পোষ্টের সময় : ০১:১৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬