১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান

ভারত যদি সিন্ধু নদে বাঁধ নির্মাণের চেষ্টা করে, তাহলে সামরিক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। তিনি জানিয়েছেন, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে পাকিস্তান তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া জানাবে।

শুক্রবার জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ নামের এক টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “শুধু গুলি বা বোমা মারলেই আগ্রাসন হয় না। সিন্ধু নদে পানিপ্রবাহ বন্ধ করাও এক ধরনের আগ্রাসন, যার ফলে লাখ লাখ মানুষ ক্ষুধা ও তৃষ্ণায় মারা যেতে পারে।”

তিনি আরও বলেন, “যদি ভারত সিন্ধু নদে বাঁধ নির্মাণ বা পানিপ্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়, তাহলে আমরা সরাসরি হামলা চালাব এবং সেই স্থাপনা ধ্বংস করব।”

তবে তিনি জানান, আপাতত পাকিস্তান আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে এ বিষয়ে আলোচনা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সাম্প্রতিক সময়ে জম্মু ও কাশ্মিরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। গত ২২ এপ্রিল ওই হামলায় লস্কর-ই তৈয়বার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সন্দেহভাজন জঙ্গিরা অন্তত ২৬ জন পর্যটককে হত্যা করে।

ভারত এ হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত, পাকিস্তানি কূটনীতিকদের ফিরিয়ে আনা এবং ভিসা বাতিলসহ একাধিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের জন্য স্থল ও আকাশপথ বন্ধ, ভারতীয়দের ভিসা বাতিল এবং দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইরানে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান

পোষ্টের সময় : ০৮:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫