০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাজার কোটি টাকার কেলেঙ্কারি: জামালপুরে প্রতারক আটক

  • RA
  • পোষ্টের সময় : ০৯:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৩৪৯ ভিউ :

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শতদল সমিতির পরিচালক আব্দুল বাছেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।

শুক্রবার (২৮ মার্চ) রাত সাড়ে নয়টায় জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) ওসি মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার আব্দুল বাছেদ (৩৭) মাদারগঞ্জ উপজেলার সুখনগরী এলাকার মৃত আব্দুস সোবহান অরফে আকালের ছেলে। তিনি মাদারগঞ্জ শতদল সমবায় সমিতি লিমিটেডের পরিচালকের দায়িত্বে ছিলেন।

মাদারগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের নিবন্ধিত দুই শতাধিক সমবায় সমিতির মধ্যে শতদল, স্বদেশ, নবদ্বীপ ও জনতা শ্রমজীবী সমিতি অন্যতম। প্রায় ৫০ হাজার গ্রাহক সেখানে বিপুল পরিমাণ অর্থ আমানত রাখেন। শুরুতে মুনাফা প্রদান করা হলেও পরে কর্মকর্তারা টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। প্রতারণার শিকার গ্রাহকরা মানববন্ধন ও বিক্ষোভ করেন এবং ৪ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। এ ঘটনায় শতদল সমবায় সমিতির পরিচালক আব্দুল বাছেদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

বর্তমানে আব্দুল বাছেদকে গ্রেফতারের পর তাকে জামালপুরে নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

জর্জিয়ার পার্লামেন্টে সরকার ও বিরোধীদলের এমপিদের তুমুল মারামারি

27 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হাজার কোটি টাকার কেলেঙ্কারি: জামালপুরে প্রতারক আটক

পোষ্টের সময় : ০৯:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫