১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে চেয়ারম্যান প্রার্থী পাপনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ধারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ধারা উচ্চ বিদ্যালয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপনের অর্থায়নে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল এর সহযোগিতায় এ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে স্থানীয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ বিনামূল্যে চোখের চিকিৎসা, দৃষ্টিশক্তি পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের পরামর্শ দেন।

ধারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন বলেন, “সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

ক্যাম্পে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ক্যাম্পে অংশগ্রহণকারীরা বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে চেয়ারম্যান প্রার্থী পাপনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন

21 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে চেয়ারম্যান প্রার্থী পাপনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প

পোষ্টের সময় : ০৯:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬