০৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী,আলোচনা সভা, উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ এবং সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়ের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল,পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ,উপজেলা জামাতের আমির মোয়াজ্জেম মাস্টার সহ উপজেলার বিভিন্ন মৎসচাষি ও কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হালুয়াঘাটে মাছের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিকল্পিত মাছ চাষ এবং জলাশয় সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ক্যাঙ্গারুদের হারিয়ে ইতিহাস লিখলো টাইগাররা

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

পোষ্টের সময় : ০৭:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬