ময়মনসিংহের হালুয়াঘাটে সমাজ পরিচালিত টেকসই জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (CMLRP-II) প্রকল্পের সোস্যাল টেকনিক্যাল এনিমেটরদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে হাঁস-মুরগি ও গবাদিপশুর উন্নত পালন পদ্ধতি, রোগবালাই, প্রতিকার ও চিকিৎসা পদ্ধতি বিষয়ে রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের হলরুমে সমাজ পরিচালিত টেকসই জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (CMLRP-II)-এর সহযোগিতায় এবং কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের বাস্তবায়নে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম। তিনি হাঁস-মুরগি ও গবাদিপশু পালনে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
প্রশিক্ষণে সোস্যাল টেকনিক্যাল এনিমেটরদের মাঠপর্যায়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় কারিগরি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে খামারিদের স্বাস্থ্যসম্মত ও লাভজনকভাবে হাঁস-মুরগি এবং গবাদিপশু পালনে পরামর্শ প্রদানের বিষয়ে প্রশিক্ষণার্থীদের দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
হালুয়াঘাট প্রতিনিধি 



















