০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত আবদুল্লাহর গাড়িতে ফের হামলার অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • পোষ্টের সময় : ০৩:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ৫৪০ ভিউ :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে আবারও হামলার অভিযোগ উঠেছে। হামলা চালিয়ে তাকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দ্বিতীয় দফায় ট্রাকচাপা দিয়ে হামলার চেষ্টা করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ।

একটি গণমাধ্যমকে হাসনাত জানান, প্রথম মাতুয়াইলে একটি ট্রাক তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে পালিয়ে যায়। পরে গুলিস্তানে আবারও মিনি-ট্রাকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। শারীরিকভাবে সুস্থ থাকলেও পর পর দুর্ঘটনার বিষয়টি ‘পরিকল্পিত হামলা’ বলে সন্দেহ হাসনাত আব্দুল্লাহর।

উল্লেখ্য, গতকাল (২৭ নভেম্বর) রাতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ঢাকায় ফেরার পথে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িতে হামলার চেষ্টা করা হয়। পরে রাতে দুজন একই ধরনের ফেসবুক পোস্ট দিয়ে বলেন, ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরি। মনে রেখো শহীদেরা মরে না।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কারণ আজ অপ্রতিম। আগামীকাল কে?

সরিষাবাড়ীতে হাতিকে ভয়ের 'অস্ত্র' বানিয়ে চলছে চাঁদাবাজি

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হাসনাত আবদুল্লাহর গাড়িতে ফের হামলার অভিযোগ

পোষ্টের সময় : ০৩:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪