০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ ৮ আগস্ট

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ আগস্ট ২০২৫ খ্রি. এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (১৩ এপ্রিল) পিএসসির জনসংযোগ দপ্তরের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা সাহিদা খাতুনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগের সিদ্ধান্ত অনুযায়ী- ২৭ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চাকরিপ্রার্থীদের দাবির মুখে অবশেষে সেই তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

তবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৮ মে শুরু হবে।

প্রসঙ্গত, ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৪ সালে। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ ৮ আগস্ট

পোষ্টের সময় : ০২:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫