০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮ বছরে বিএনপি: প্রতিষ্ঠার চেতনা ও আগামীর প্রত্যয়

  • মামুন সরকার
  • পোষ্টের সময় : ০৮:৫৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৩২০ ভিউ :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য শুধু আনন্দের দিন নয়, এটি আত্মপর্যালোচনা, দায়িত্ববোধ ও নতুন প্রত্যয়ের দিন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নানা চড়াই-উতরাই পেরিয়ে আজও জনগণের অধিকার, গণতন্ত্র ও জাতীয় স্বার্থের প্রশ্নে রাজনীতি করে যাচ্ছে। ছাত্রদলের সদস্য সচিব হিসেবে আমার প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি হবে শিক্ষার্থী-কেন্দ্রিক, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ইতিবাচক। শিক্ষার্থীদের অধিকার ও ন্যায্য দাবির পাশে থেকে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক চর্চা এবং একটি নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাস গঠনে আমরা কাজ করতে চাই।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনকে সুসংগঠিত করা, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি চর্চা করা এবং সাধারণ শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসা অর্জন করা।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও বিএনপির প্রতিষ্ঠার চেতনাকে ধারণ করে জাতীয়তাবাদী ছাত্রদলকে একটি শিক্ষার্থী-বান্ধব, মানবিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে এগিয়ে নেওয়াই হোক আমাদের আগামী দিনের লক্ষ্য।

লেখকঃ মামুন সরকার

সদস্য সচিব-

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল

Share this news as a Photo Card

ট্যাগ :

স্বনির্ভরতার শিকড় থেকে প্রযুক্তিনির্ভর কৃষি: বিএনপির ৪৮ বছর ও বাংলাদেশের ভবিষ্যৎ

নান্দাইলে বসতঘরে হামলা, স্বর্ণ-নগদসহ মালামাল লুট

31 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

৪৮ বছরে বিএনপি: প্রতিষ্ঠার চেতনা ও আগামীর প্রত্যয়

পোষ্টের সময় : ০৮:৫৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬